প্রিন্ট এর তারিখঃ Oct 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2026 ইং
বোয়ালখালী আহলা দরবার শরীফ নূরী বাবা (রহ.)-এর ৫০তম পবিত্র ওরশ শরীফের প্রস্তুতি সভা

এম মনির চৌধুরী রানা
আসন্ন ১২ ডিসেম্বর আহলা দরবার শরীফের আধ্যাত্মিক সূফী সাধক সুলতানুল মোনাজেরীন হযরতুল আল্লামা শাহসূফী আবুল মোকারেম মোহাম্মদ নূরুল ইসলাম আল-ক্বাদেরী আল-চিশতী, প্রকাশ নূরী বাবা (রহ.)-এর ৫০তম অর্থাৎ অর্ধশতবার্ষিকী ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন ও আওলাদে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) শাহজাদা শাহসূফী সৈয়দ হোসেইন রাইফ নূরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী) এবং শাহজাদা শাহসূফী ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী (মাদ্দাজিল্লুহুল আলী)।
এ সময় আহলা দরবার শরীফের সকল আওলাদে পাক এবং খোলাফায়ে গাউসুল আজম মাইজভাণ্ডারীর বিভিন্ন দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর নূরী বাবা (রহ.)-এর ৫০তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট